কন্ডম পলিসি (২০১৪)

একজন মানুষ যতটুকু উৎপাদন করতে পারে তা দিয়ে কি তার পক্ষে আরাম-বিলাস করা সম্ভব? আরাম-বিলাসের উপায় কী?
অল্প পরিসরে বিপুল বিষয়ের সন্নিবেশ ঘটিয়ে লেখা এই উপন্যাসের প্রধান চরিত্র তানজিবুল হক তানু একজন কলেজ শিক্ষক। তার ছোট ভাই সজিব র‌্যাব-পুলিশের তালিকাভুক্ত দাগি আসামি। ভাইকে রক্ষা, প্রেম রক্ষা, কৃষক বাবার স্বপ্নপূরণের সংগ্রাম। এসব বিষয়ের সঙ্গে একাকার হয়ে আছে তার রাজনৈতিক জীবনের সংগ্রামও।
২৯ হাজার শব্দ, আদর্শ প্রকাশনী
রকমারিতে পাওয়া যায়
মোহাম্মদ আজম, সহকারী অধ্যাপক
বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়


বান্ধাল (২০১০), মানে বাঁধ

বান্ধাল—নদীমাতৃক বাংলার নদীনির্ভর জনজীবনের এক বিপুল, গভীর, দরকারি ইতিবৃত্ত। তার একদিকে আছে পানিপ্রবাহের সঙ্গে জীবনের নিত্য ও নৈমিত্তিক সম্পর্কের গাথা; অন্যদিকে মানবসৃষ্ট ও প্রাকৃতিক নানা কারণে সেই প্রাণপ্রবাহ বন্ধ হয়ে গেলে এক বিরাট জীবনচক্র কী করুণ আর মর্মান্তিক পরিণতির শিকার হয় তার বাস্তবানুগ বয়ান। বর্ণাঢ্য বেঁচে থাকা ও সর্বগ্রাসী মৃত্যু পর্যন্ত তার বিস্তার। উপন্যাসটি জন-ইতিহাসের গুরুতর কিছু রূপ ও রূপান্তর চিহ্নিত করার সুস্পষ্ট প্রকল্প।
২৪৪ হাজার শব্দ, আদর্শ প্রকাশনী
রকমারিতে পাওয়া যায়


গণতন্ত্র প্রসব (২০০০)

দুই দলের ক্ষমতা দখলের লড়াই নিয়ে লেখা নভেলা। তাদের রাজনৈতিক আদর্শের লড়াই এখানে দেখানো হয়নি। বাজারে নেই। আর কখনও মুদ্রিতও হবে না।